, || - ||

ইফতারি আফরোজা ইসলাম লিপি ( শ্রাবণী বর্ষা)

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

হায়রে ইফতারি তোকে দেখলে

আমার

চোখে আসে জল,

বড়লোকের টেবিলে সেজেগুজে

বসে থাকতে কেমন লাগে আমায়

বল।

বড়লোক যায় রেস্টুরেন্ট চায়নিজ

খেতে,

দরিদ্রতা পেট ভরে শুকনা মরিচ

আর পান্তাভাতে।

বড়লোকের বাসায় কত রকমের

আয়োজনে

থাকে ইফতারি,

দরিদ্র ঘরে এমন খাবার আসতে

চাই না।

দিলো বুঝি আড়ি।

চাইনা আমি বড়লোকের পেকেট

করা খাবার

আর বোরহানি,

আমার ঘরে আল্লাহ রহমত আছে

তাইতো আমি খায় খেজুর আর

পানি।

সারাদিন রোজা রেখে পাঁচ ওয়াক্ত

নামাজ পড়ে

তুলবো আল্লাহ দরবারে দুইটি

হাত,

তুমি খোদা দয়াময় ক্ষমা করে দেও

এ পাপী বান্দাদের

কথায় নিওনা আঘাত।

Please follow and like us: