, || - ||

ইবি’তে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগের সম্পাদকসহ আহত- ১৫

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

 

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট, কুষ্টিয়া।। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শেষে সংঘর্ষে ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ হামলার অভিযোগ ইবির মেইন গেট বন্ধ করে দিয়ে পদবি অংশের নেতা-কর্মীরা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পশাল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব তার সহযোগীদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় দলীয় টেন্টে যাওয়ার চেষ্টা করলে পদ বঞ্চিত মিজানুর রহমান লালন-ফয়সাল আরাফাত গ্রপের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা তাদের ধাওয়া দেয়। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এতে সাধারণ সম্পাদক রাকিবসহ দুই পক্ষের কমপক্ষে ১৫জন নেতা-কর্মী আহত হয়। এ সময় ধাওয়া খেয়ে পালিয়ে যায় সভাপতি-সম্পাদকসহ তার সমর্থকরা। পরে হামলার অভিযোগ এনে লালন-আরাফাত গ্রুপের কর্মীরা ক্যাম্পাসের মূল ফটক বন্ধ করে দিয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। হামলার জন্য পলাশ ও রাকিবকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেন। বিক্ষুব্ধ অংশের নেতা মিজানুর রহমান লালন বলেন, পলাশ ও রাকিব বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করে। তারা ককটেল হামলা করলে আমাদের গ্রুপের কমপক্ষে ১০জন আহত হয়েছে। তাদের বিচারের দাবি জানাচ্ছি।

তবে হামলার জন্য পলাশ ও রাবিক প্রতিপক্ষের কর্মীদের ওপর দোষ চাপান। এ ঘটনায় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, পলাশকে সভাপতি ও রাকিবকে সাধারণ সম্পাদক করে গত ৬ মাস আগে ইবি ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এরপর বিক্ষুব্ধ নেতা-কর্মিদের বারবার বাধার কারণে তারা দীর্ঘদিন ক্যাম্পাস ছাড়া। নতুন করে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করায় এ সংঘর্ষ হয়েছে বলে জানান কয়েকজন সাধারণ ছাত্র।

Please follow and like us: