মুজিব বর্ষ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিনদিনব্যাপী ‘বইমেলা ও ক্লাব ফেস্টিভাল’ শুরু হয়েছে। ২৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত মেলা চলবে।
মঙ্গলবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইমেলা ও ক্লাব ফেস্টিভাল উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান।
বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ) এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ঐক্যমঞ্চের আহবায়ক আখতার হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো: সরওয়ার মুর্শেদ, রেজিস্ট্রার (ভার:) মু আতাউর রহমান, অধ্যাপক ড. মো: বাকী বিল্লাহ, অধ্যাপক ড. মো: সাজ্জাদ হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর হোসেন ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।
আয়োজক সূত্রে জানা যায়, ঐক্যমঞ্চের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চ প্রাঙ্গণে মোট ২৩টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে এ বছর মুজিববর্ষ বইমেলা ও ক্লাব ফেস্টিভাল অনুষ্ঠিত হচ্ছে। এবারের মেলায় স্টল সংখ্যা মোট ২৫টি।
Please follow and like us: