, || - ||

ইবি ছাত্রদলের ব্যানার পুড়ানোর অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।
ইসলামী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে ইবির গেটে ঝুলানো ছাত্রদলের শুভেচ্ছা ব্যানার তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ফেলেছে ইবি ছাত্রলীগ নেতা টনি। গতকাল রাত ১১ টার সময় ছাত্রদলের কিছু নেতা কর্মীরা ইবি গেঁটের সামনে ঐ শুভেচ্ছা ব্যানার লাগায়। তার কিছুক্ষণ পর দেখা যায় টনি তার কর্মীদেরকে নিয়ে ঐ ব্যানার নামিয়ে তাৎক্ষণিকভাবে তা পুড়িয়ে ফেলে।

তবে এ ব্যানার কেন পুড়ানো হলো সে বিষয়ে ছাত্রলীগ নেতা টনির সাথে কথা বললে তিনি জানান, ছাত্রদল ও ছাত্রশিবির ছাত্র-ছাত্রীদের কখনো মঙ্গল চায় না। তারা তাদের স্বার্থ হাসিল ও সহিংসতা সৃষ্টির লক্ষ্যে সবসময় তৎপর থাকে। তাই তাদের অসৎ উদ্দেশ্য যেন কখনো বাস্তবায়ন করতে না পারে সেই লক্ষ্যে আমি খোঁজ পাওয়া মাত্রই আমার কর্মীদেরকে নিয়ে তাদের টাঙ্গানো শুভেচ্ছা ব্যানার পুড়িয়ে ফেলেছি। তবে শুধু ব্যানার নয়, কারা এই ব্যানার টাঙ্গিয়েছে তাঁদেরকে চিন্হিত করে তাদেরকে প্রতিহত করব বলে তিনি জানান।

Please follow and like us: