ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রিপোর্টার্স ইউনিটি’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংগঠনটির নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ওয়েবসাইট উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। (ওয়েবসাইট ঠিকানা : www.iuru.info )
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আলোচনা সভার শুরুতে কেক কেটে অনুষ্ঠানের শুভসূচনা করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
আলোচনা সভায় ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরতুজা হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল-মামুন সাগর ও দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি বিমল সাহা।
রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান রাকিব সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ডা: গোলাম মওলা ও দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস, নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি জাহিদুজ্জামান জাহিদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
Please follow and like us: