, || - ||

ইমামদের মাঝে ২০ লক্ষ টাকার ঈদ উপহার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলায় ৭শ’ ৯৫টি মসজিদের ইমামদের মাঝে প্রায় ২০ লক্ষ টাকার ঈদ উপহার দিয়েছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
শুক্রবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলার ৪শ’ ৭৪ জন ইমাম ও বিকেল ৪টায় কামারখন্দ উপজেলার ৩শ’ ২১ জন ইমামদের মাঝে ঈদ উপহার তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি।
তিনি জানান, পবিত্র উদ ফিতর উপলক্ষে আমার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলার ৭শ’ ৯৫ জন ইমামদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে প্রায় ১২ লক্ষাধিক টাকার ঈদের খাদ্য সামগ্রী ও আমার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৮ লক্ষ টাকা ঈদ উপহার দেয়া হয়েছে।
সদর উপজেলায় ইমামদের ঈদ উপহার বিতরণের সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ ওয়াসিম ও কামারখন্দ উপজেলায় বিতরণের সময় কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জামতৈল ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
Please follow and like us: