খাগড়াছড়ির প্রতিটি পৌরসভার এবং ইউনিয়ন কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের মাঝে কোভিড-১৯ মাহামারি উত্তরণে পার্বত্য বিষয়ক মন্ত্রনালয় থেকে প্রাপ্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেছেন,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
মঙ্গলবার(১২মে) দুপুর আড়াইটায় খাগড়াছড়ি জেলার প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভার মোট ৪১ মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণকালে জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন,সরকার চলতি মহামারী নিয়ন্ত্রনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।এই মহামারিতে কেউ খাবারের কষ্টে যেন না ভোগে সেদিকে ও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,গুইমারা মসজিদ কমিটির সদস্য এবং উপজেলা আওয়ামিলীগের প্রচার সম্পাদক পলাশ চৌধুরী।
, || - ||
ইমাম মুয়াজ্জিনদের উপহার সামগ্রী তুলে দিচ্ছেন জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।
Please follow and like us: