ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক প্রতি বছরের ন্যায় এবারও উপজেলা ও জেলা পর্যায়ে” জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায়” ১৩ টি ইভেন্টের ৩৯টি পুরস্কারের মধ্যে ২৮টি পুরস্কার পেয়েছে” সিরাজগঞ্জ দারুল ইসলাম মডেল মাদরাসা” ২৫ মে, বিকেল জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে, জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার তুলেদেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক ফারুক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিরাজগঞ্জ মোহাম্মদ মনির হোসেন, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ এর ফিল্ড অফিসার মহিউদ্দিন আহমেদ, প্রমুখ।
Please follow and like us: