, || - ||

ইসলামি শরীয়াহ মোতাবেক পরিচালিত ফুলবাড়ীতে ইসলামি ব্যাংকের ৩৭৯ তম শাখার উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুরের ফুলবাড়ীতে ইসলামি শরীয়াহ মোতাবেক পরিচালিত ইসলামী ব্যাংকের ৩৭৯ তম শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলীর সভাপতিত্বে পৌর শহরের নিমতলা মোড়স্থ এই শাখার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডঃ মোস্তাাফিজুর রহমান ফিজার এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার মেয়র মোঃ মাহমুদ আলম লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন,ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ইভিপি ও বিপিএমডি প্রধান মোঃ মিজানুর রহমান ভূঈয়া, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এসইভিপি ও ডেভেলপমেন্ট উইং প্রধান মোঃ মাহবুব আলম। এসময় দিনাজপুর জেলা পরিষদ সদস্য ব্যবসায়ী নেতা শাহ্ কামরুজ্জামান কামরু,স্থানীয় পুলিশ প্রশাসন,স্থানীয় ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীগণ,শাখা ব্যবস্থাপক,সুধীজনসহ নতুন শাখার গ্রাহকরা উপস্থিত ছিলেন।

Please follow and like us: