, || - ||

ইসলামী ব্যাংক বাঙ্গড্ডা বাজার শাখার ডিজিটাল প্রোডাক্টস ও সার্ভিসেস ক্যাম্পেইন উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

কুমিল্লার নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক বাঙ্গড্ডা বাজার শাখার উদ্যোগে ওই বাজারের বটতলা এলাকায় ডিজিটাল প্রোডাক্টস ও সার্ভিসেস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার প্রধান কার্যালয়ের ঘোষণা অনুযায়ি ১লা ফেব্রয়ারী থেকে এক মাস ব্যাপী এ ক্যাম্পইন উদ্বোধন করেন বাঙ্গড্ডা বাজার শাখা প্রধান হাবিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ওই শাখার ম্যানেজার অপারেশন কবির আহমেদ, নাঙ্গলকোট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন দুলাল, ব্যাংক কর্মকর্তা আবু জাফর সালেহ, মো: মামুনুর রশীদ, আল আমীন, জসীম উদ্দিন, আব্দুল হান্নান, মাসুম বিল্লাহ ও ব্যাংকের গ্রাহক বৃন্দ। এ ক্যাম্পেইনটি পহেলা মার্চ পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাবে।

Please follow and like us: