জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ স্বাধীনতার ৫০ বছর ইসাবেলা ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী’র সাহিত্য সম্মেলন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৭ ঘটিকার সময় সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, ইসাবেলা ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত ৩ দিন ব্যাপী সিরাজগঞ্জে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করবেন, আসাদুজ্জামান নূর সংসদ সদস্য -১৩ -২ এবং সমাপনী দিনে উপস্থিত থাকবেন নন্দিত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। অনুষ্ঠানে ৫০ বছরের বাংলা সাহিত্য প্রবন্ধন নাচ গান কবিতা আবৃত্তি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসাবেলা ফাউন্ডেশনের সদস্য মিতালি হোসেন, তৌফিকা আহম্মেদ ইমা ও স্বর্ণালী হোসেন, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু সহ সিরাজগঞ্জে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।