, || - ||

ঈদুল ফিতর উপলক্ষে ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুরের ফুলবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দরিদ্র ও অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণী কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ৯ টায় ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ।
পৌর মেয়র মাহমুদ আলম লিটনের সভাপতিত্বে আয়োজিত ভিজিএফ চাল বিতরণী অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক মোঃ আবু শহীদ,যাযাদি প্রতিনিধি রজব আলী,মাইটিভি প্রতিনিধি ফিজারুল আলমসহ পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
পৌর পরিষদ সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দরিদ্র ও অসহায়দের মাঝে পৌর এলাকার ৪ হাজার ৬২১টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে ।

Please follow and like us: