মানুষের নৈতিকতাবোধ লুপ্ত হয়ে গেছে, মূল্যবোধ চলেই গেছে। ব্যক্তিগত স্বার্থ এবং হিংসা বা লোভ গ্রাস করছে গোটা সমাজকে। মানুষের প্রতি সব মানুষের গভীর ভালোবাসা, কর্তব্যবোধ কিংবা সহানুভূতি দিনের পর দিন কমে যাচ্ছে। শুধুই যেন তারা স্বার্থপরতায় অন্ধকারে হাবুডুবুই খাচ্ছে। একজন মানুষ তার চরিত্রকে দৃঢ় থাকতে অপারগ। তার কারণটা হলো, যেকোনো অবস্থা মোকাবিলা করতেই অক্ষম। ব্যর্থ হয়ে মানুষ শুধু মানুষের প্রতি হিংসাই করে। তাই বলতেই হয় হিংসা একটি মারাত্মক সামাজিক ব্যাধি। এমন ব্যাধিটা অবশ্যই ক্ষতিকর। হিংসা সামাজিক বন্ধনগুলোর মধ্যে ভাঙন সৃষ্টি করে এবং মানুষের পারস্পরিক সম্পর্ক নষ্ট করে। প্রতিপক্ষকে অস্ত্র, সন্ত্রাস এবং কু-কৌশলে হিংসা দ্বারা ঘায়েল করা নয়, নিজ কর্মের মাধ্যমে সব মানুষের মন জয় করা প্রয়োজন। ডনজুয়ান বলেছেন যে, ‘সিংসা দিয়ে কখনো হিংসাকে হত্যা করা যায়না। অবশ্য আগুন নেভাতে যেমন পানির প্রয়োজন হয়, তেমনি হিংসাটাকে জয় করতে প্রেমের প্রয়োজন’। সিংসা করলে যেন তার প্রতিদানে শুধুই সিংসা পাওয়া যায়। আর প্রেম করলেও পাওয়া যায় প্রেমানন্দ। সৎ লোকেরা কখনোই পর নিন্দা ও নিজের প্রশংসা করে না। যে নিজ কর্মের প্রতি বিশ্বাস করতে পারে, সেই মানুষই অর্জন করতে পারে। পরিশ্রমী ব্যক্তিদেরকে অলসব্যক্তি এবং অল্পবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা শুধুই যেন হিংসা করে। পিটার উইসটিনভের মতামতের আলোকে বলা যায় যে, যুগ যুগ ধরে যারা মানুষের ভুল বা হিংসা করার উদ্দেশ্য খুঁজে বেড়ায়। সেগুলোর দ্বারাই যেন একদিন তাদের চরম মূল্য দিবে এবং শেষে অবশ্য তারা টেরও পেয়ে যাবে। যে হিংসা করে সে সবার আগে তো নিজের ক্ষতি করে। সৃষ্টিকর্তা বা আল্লাহর জমিনেই সর্ব প্রথমে যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল তার মূলেই ছিল ‘হিংসা’। এই প্রসঙ্গটির উদৃতি পবিত্র কুরআনে সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে বলা হয়েছে। সুতরাং- হিংসা করে খারাপ সমালোচনার দিকে মন দেওয়াটা ঠিক নয়। আবার জ্যাক ওয়ার্নার বলেছেন যে, আজকের খবরের কাগজ অবশ্যই তা কালকের ‘টয়লেট পেপার’। সুতরাং- আজকের যুগের নিন্দুক ব্যক্তি কিংবা মানুষ, কালকের পোকামাকড়। এমন এই পোকামাকড় কামড়ায় শুধুমাত্র হিংসার কারণে নয়, নিজকে বাঁচানো প্রয়োজনে। একই কথা নিন্দুক ও হিংসুক সমালোচকের জন্যেও প্রযোজ্য হবে। তারা কখনো মানব জাতির মঙ্গল কামনা করে না, চেষ্টা করে বেদনা এবং আঘাত দেওয়ার কঠিনতর ইস্যু খোঁজে। ‘আব্রাহাম লিঙ্ক’ও বলেছেন, সমালোচনা করার অধিকার তারই আছে, যার সাহায্য করার মতো হৃদয়টা আছে। তাই- হিংসুক ব্যক্তিরা স্থায়ী কষ্টেই ভোগে। এমন কারণে হিংসুকব্যক্তিরা মনোদৈহিক রোগে যেন আক্রান্ত হয়। আল্লাহকে চেনা, ভালো মানুষকে চেনা ও সঠিক বা সত্যকে উপলব্ধি করা, মারেফাত এবং আধ্যাত্মিকতার পথে হিংসার কঠিন হিজাব অথবা পর্দা’র মতো আড়াল তৈরি করে। হিংসুক ব্যক্তি সবাইকেই হিংসা করে থাকে, এমন কি নিজের আপন জনদেরকেও না বুঝেই ‘হিংসা’ করে। ফলে সে সকল হিংসুকরা বন্ধুবান্ধব হারাতে বাধ্য হয়। হিংসুক ব্যক্তিরা কখনো উচ্চ ও মহৎ পর্যায়ে যেতে পারে না। শেখ সাদী (রহ.) বলেন, যে সৎ হয় নিন্দা তার কোন অনিষ্ট করতে পারে না। নিন্দুকেরা নিন্দাটা করেই যাক এতে তারই ক্ষতি হয়। যে কোনো মানুষ প্রশংসনীয় আচরণ করবে, আবার হিংসাটাও করবে তাতো হয় না। তাই তো- আল হাদিসের আলোকে বলতেই হয়, ”ঈমান এবং হিংসা এক সঙ্গে একই অন্তরে থাকতে পারে না”।
নৈতিকতার একটি ঘৃণ্য ও নিন্দনীয় কাজই হলো হিংসা। হযরত আলী (রাঃ) বলেন, নীচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে- “অশ্লীল বাক্য আর হিংসা” করা। যদিও মানুষদের হিংসার সাথে কমবেশি সাক্ষাৎ ঘটে। প্রকৃত ঘটনা হলো, সকল মানুষ চেষ্টা করে অন্যের চেয়ে এগিয়ে থাকতে বা নিজেকে তুলনামূলকভাবেই বড়ো বা যোগ্যতরো অথবা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতরো ভাবা। অপর মানুষদের চেয়ে- কী করে অনেক বেশি অর্জন, উপার্জন কিংবা আহরণ করা যায় সে চিন্তা না করেই যেন শুধু মগ্ন থাকে হিংসা নিয়ে। মানুষের ভেতরে এই যে নেতিবাচক এক প্রতিযোগিতার চিন্তা এটাই ‘মানসিক সৌন্দর্যের সর্ববৃহৎ অবক্ষয়’। তাই ইতিবাচক অনুভূতির গোড়ায় গলদ নিঃসন্দেহে। কেননা এ অনুভূতি আছে বলেইতো মানুষ চেষ্টা তদবির চালায়, পরিশ্রম করে এবং বিচিত্র কর্মকাণ্ডে নিজেকেই জড়ায়। পক্ষান্তরে, মানব জাতির মধ্যে অনেকেই ভালো মানুষও রয়েছে, যারা অপরের ভালো কিছু সহ্য করে নেয়। অন্য মানুষের ভালো কিছু দেখলে মন খারাপ করে না। তাকে উৎসাহ যুগিয়ে থাকে। কেউবা তা প্রকাশ করেই জানান দেয় মঙ্গল হোক। সুতরাং তিনিই হিংসুটে মানুষ নিজকে শ্রেষ্ঠতর মানুষ হিসেবে দাবি করে। অন্যের ভালো থাকা এবং সুখে থাকা তিনি মেনে নিতেই পারে না। কিন্তু এমন হিংসা করাটা মূলত একধরনের বৃহৎ পাপ, আবার তারা জানেও না এটা ভয়ানক ব্যাধি। রাবেয়া বসরী বলেছেন, ‘পরশ্রীকাতর ও লোভী ব্যক্তি কখনো শান্তি পায় না।’
হিংসা বিদ্বেষ মানুষকেই জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেয়। হিংসার বিরুদ্ধে বিভিন্ন ধর্ম সহ