ঈশ্বরদী বাজারের কতিপয় অসাধু ব্যবসায়ীরা স্বাস্থ্য বিধি রক্ষায় ব্যবহৃত স্যাভলোন ও হ্যান্ড সেনিটাইজারসহ গুরুত্বপূর্ণ উপকরণ অতিরিক্ত দামে বিক্রি করে ক্রেতাদের সাথে প্রতারণা করছে। নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য বিক্রির ক্ষেত্রেও ক্রেতাদের সাথে একইভাবে প্রতারনা করা হচ্ছে। করোনার কারণে লকডাউন ঘোষণার সুযোগে শনিবার দুপুরে ইসমাইল নামক একক্রেতা বাজারের বচ্ছ স্টোর থেকে এসিআই কোম্পানীর ১০০০ মিলিলিটারের ফ্যামিলী সাইজ একটি স্যাভলোানের প্লাস্টিক বোতল ক্রয় করেন। বোতলের গায়ে ২২০ টাকা এমআরপি মূল্য দেওয়া থাকলেও ক্রেতার নিকট থেকে দাম নেওয়া হয় ২৮০ টাকা। ক্রেতা ইসমাইল বেশী দাম নেওয়ার বিষয়টি টের পেয়ে অন্যান্য ব্যক্তি ও কর্মকার পাড়ার সাবেক পৌর কাউন্সিলর সাইফুল ইসলামের নিকট অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সাইফুল ইসলাম দুজন সাংবাদিক ও ক্রেতা ইসমাইলকে সাথে নিয়ে ঐ স্টোরে গিয়ে স্যাভলোনের দাম কেন বেশী নেওয়া হয়েছে জানতে চান। এসময় স্টোর মালিক সঠিক উত্তর দিতে না পারলেও অনেক ব্যবসায়ীই এমন বেশী দামে পণ্য বিক্রি করেন বলে জানান। বিষয়টি জানার পর ভুক্তভোগী অন্যান্য ক্রেতাদের পক্ষ থেকে গোটা বাজারে বিক্রি করা বিভিন্ন রকম পণ্যের বিক্রি মূল্য মনিটরিং করার জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের প্রতি দাবি জানান। সাবেক পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, আমরা নিজেরা অর্থ জোগার করে ব্লিসিং পাউডার ও স্যাভলোন ব্যবহার করিয়ে মানুষকে করোনা মুক্ত রাখার চেষ্টা করছি। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত দামের আশায় যেমন বাজারে সংকট সৃষ্টি করে এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি করে মানুষকে ঠকাচ্ছে । তেমনি করোনা মুক্ত পরিবেশ তৈরীতেও বাধার সৃষ্টি করছে।
, || - ||
ঈশ্বরদী বাজারে অতিরিক্ত মূল্যে স্বাস্থ্য বিধি রক্ষায় ব্যবহৃত স্যাভলোনসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
Please follow and like us: