বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

উজিরপুর মডেল থানার নতুন ওসি শিশির কুমার পাল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

জহির খান উজিরপুর:

বরিশাল জেলার উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন শিশির কুমার পাল। বৃহস্পতিবার (১ মার্চ) সকালে তিনি উজিরপুর থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে বিদায়ী ওসি মো. গোলাম সরোয়ারকে বিদায় সংবর্ধনা দেন থানা স্টাফরা। এতে পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন, সেকেন্ড অফিসার মো. তৌহিদুজ্জামান ও থানার সকল এসআই, এএসআইসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ২০১৬ সালের ১৮ এপ্রিল উজিরপুর মরডল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছিলেন গোলাম সরোয়ার। তার বাড়ি পটুয়াখালি জেলার বাউফল উপজেলায়। দীর্ঘ ১ বছর ১০ মাস এই থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করার পর গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বিপিএম এর স্বাক্ষরিত এক অফিস আদেশে পিরোজপুর জেলায় বদলি হন তিনি। বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন। এদিকে নবাগত ওসি শিশির কুমার পাল উজিরপুর মডেল থানায় যোগদানের পূর্বে বরিশাল রেঞ্চ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশে কর্মরত ছিলেন। এর আগে তিনি পটুয়াখালি জেলার গলাচিপা থানার ওসি ছিলেন। তার বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার গজালিয়া ইউনিয়নে। নবাগত ওসি শিশির কুমার পাল বলেন, উজিরপুর মডেল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি এ উপজেলাকে মাদকমুক্ত রাখতে সকলের সহযোগীতা নিয়ে কাজ করে যাব।

Please follow and like us: