মঙ্গলবার , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে হলে কৃষি উন্নয়নের বিকল্প নেই- এম‌পি হাবিবে মিল্লাত মুন্না

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করে একটি উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে হলে কৃষি উন্নয়নের বিকল্প নেই। তিনি আ‌রো বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হল কৃষি। টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করে একটি উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে হলে কৃষি উন্নয়নের বিকল্প নেই। কৃষিপ্রধান দেশ হলেও পাকিস্তানি শাসকদের ভ্রান্ত নীতি এবং অবহেলার কারণে এ দেশের সিংহভাগ মানুষের দু’বেলা ভাত জুটতো না। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাই কৃষিকে প্রাধান্য দিয়ে বিভিন্ন নীতি গ্রহণ করেন। পরবর্তীকালে এটি দেশের খাদ্য নিরাপত্তা ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়ক ভূমিকা রেখেছে।’ গতকাল শনিবার ( ১৭ জুন)  দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

এসময় ১৩৬০ জন উপকারভোগী কৃষকদের ৫ কেজি বীজ, ডিএপি সার-১০ কেজি, এমওপি সার-১০ কেজি ক‌রে  বিতরণ করা হয়। 

উক্ত অনুষ্ঠা‌নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি প্রমুখ। 

অনুষ্ঠান‌টির সভাপতিত্ব করেন 
সিরাজগঞ্জ সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত। 

এসময়ে আ‌রো উপ‌স্থিত ছি‌লেন, সিরাজগঞ্জ  সদর উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ  মোছাঃ মিশু আক্তার , কৃষিবিদ মোঃ সাব্বির আহমেদ সিফাত, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ শর্মিষ্ঠা সেনগুপ্তা সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।

Please follow and like us: