, || - ||

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই- জান্নাত আরা তালুকদার হেনরী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই বলে মনে করেন, সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের,
নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের যুগ্ন‌্য সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী। আজ শুক্রবার ১৮ আগস্ট বিকা‌লে পাইকশা বাজা‌রে কামারখন্দ উপজেলার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে পথসভা ও আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তি‌নি আ‌রো ব‌লেন, আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে আগামী নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। কারণ, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই।

উক্ত পথসভা ও মতবিনিময় সভাটি ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপ‌তি আব্দুল হা‌মিদের সভাপ‌তি‌ত্বে উপ‌স্থিত ছি‌লেন, জেলা আওয়ামী লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক না‌সির উদ্দিন তালুকদার, সদস‌্য মিজানুর রহমান দুধু,
বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি জিহাদ আল ইসলাম, কামারখন্দ ইউনিয়ন যুবলীর সি‌নিয়র সভাপ‌তি, আব্দুস সাত্তার আকন্দ, সম্পাদক মন্ড‌লির সদস‌্য সে‌লিম রেজা সহ কামারখন্দ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Please follow and like us: