, || - ||

উন্নয়নকে উৎসাহিত করতে স্বাধীনতার প্রতীক নৌকাতেই আস্থা রেখে ভোট দিন…..লতিফ বিশ্বস।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ওয়াদা অনুযায়ী যে প্রতিশ্রুতি দিয়েছেন গত ১০ বছরে প্রতিটি ধাপে-ধাপে দেশের উন্নয়ন অগ্রগতি বাস্তবায়ন করেছেন। রাস্তা-ঘাট অবকাঠামো উন্নয়ন, কৃষি স্বনির্ভর, বিশাল সমুদ্ধসীমা বাংলাদেশের সাথে অন্তুরভুক্ত, প্রযুক্তি ও বিদ্যুৎ খাতে অভাবনীয় উন্নতি সহ দেশ এখন বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে। বেড়েছে মানুষের জীবন যাত্রার মান। আমরা উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছি। আগামীতে দেশ উন্নত রাষ্ট্রে পরিনত হবে। এজন্য আবারো আওয়ামীলীগকেই ক্ষমতায় আনতে হবে।

উন্নয়নকে উৎসাহিত করতে স্বাধীনতার প্রতীক নৌকাতেই আস্থা রেখে ভোট দিতে হবে। মনে রাখতে হবে আবার যদি বিএনপি-জামাত ক্ষমতায় যায় তাহলে দেশ জঙ্গী ও দুর্নীতির রাষ্ট্রে পরিনত হবে। উন্নয়ন ব্যাহত হবে। তাই সবাইকে সজাগ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তবেই দেশ উন্নতি আর শান্তির শিখরে পৌছবে।
তিনি মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রুপনাইতে জেলা পরিষদের সাড়ে ১৪ লাখ টাকা অর্থায়নে নব নির্মিত পাকা রাস্তা উদ্বোধন শেষে উপস্থিত সমাবেশে এসব কথা বলেন।
এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়ার সভাপতিত্বে জেলা পরিষদের সদস্য শাহজাহান আলী মিয়া, এনায়েতপুর থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নুরুল আলম আনছারী আলো, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল লতিফ, যুবলীগ নেতা আলমাস হোসেন, প্রমুখ বক্তব্য রাখেন।

Please follow and like us: