, || - ||

উন্নয়ন,শান্তি ও মুক্তিযুদ্ধের ধারা অব্যুাহত রাখতে মহাজোট তথা শেখ হাসিনা’কে আবার নির্বাচিত করতে হবে

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

এন.এইচ.নাহিদ !! জাসদ  সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, উন্নয়ন,শান্তি ও মুক্তিযুদ্ধের ধারা অব্যুাহত রাখতে মহাজোট তথা শেখ হাসিনা’কে আবার নির্বাচিত করতে হবে।একাদশ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আরেকবার বাংলার মাটি থেকে জঙ্গী,আগুন সন্ত্রাসী,সাম্প্রদায়ীক,ও রাজাকারের শক্তিকে বর্জন ও প্রত্যাখ্যান করতে জনগনের প্রতি আহ্বান জানান।গতকাল সোমবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬.০০ টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা বাসস্ট্যান্ডে নির্বাচনী গনসংযোগে একথা বলেন।একাদশ জাতীয় নির্বাচনী প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে সারা দেশের ন্যায় কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর)’র মহাজোটের শরীক দলের প্রার্থী জাসদ সভাপতি নৌকা প্রতীক নিয়ে গনমানুষের মাঝে প্রচারণা শুরু করেন।এসময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন,ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা,সাধারণ সম্পাদক এস.এম আনসার আলী,ভেড়ামারা যুবজোটের সভাপতি ও চাদগ্রাম ইউপি’র চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন,বাহাদুরপুর জাসদের সভাপতি ও বাহাদুরপুর ইউপি’র চেয়ারম্যান আশিকুর রহমান ছবি,কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়,জনসংযোগ বিষয়ক সম্পাদক নবীর উদ্দীন,কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দীন বাচ্চু,পৌর জাসদের সভাপতি হাসান বিন ঝন্টু,সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল,কুষ্টিয়া জেলা জাতীয় নারী জোটের সভাপতি আরতি সিংহ রায়,জাসদ নেতা আইয়ুব আলী,মুকুল মালিথা,বেনজির আহম্মেদ বেনু,শাহজাহান আলী,আব্দুল করীম মাষ্টার,মোস্তাফিজুর রহমান বাবু,মইনুল হক ডাবলু,কমিশনার নাইমুল হক,সানোয়ার জাহান সানু,হাসানুজ্জামান কিরণ,আবু সাঈদ মেম্বার,হাসান সারোয়ার,লুকমান হোসেন মেম্বার,আশরাফুল ইসলাম কচি,তারিকুজ্জামান তারিক,আমিরুল ইসলাম,খিজিরুল ইসলাম খিজির,কলেজ বাজার বনিক সমিতি’র সাধারণ সম্পাদক জাসদ নেতা আবুল কালাম ডাবলু,সহ-সভাপতি যুবজোট নেতা মাসুদ,কাজী রাকিবুল ইসলাম সজল,রাকিব সরকার,আনোয়ারুল কবির টুটুল,ভেড়ামারা উপজেলা যুবজোটের নেতা মাহাবুল মৃধা,সান্টু,ছাত্র নেতা বকুল সহ জাসদ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us: