, || - ||

উন্নয়নের চাকা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকার আবারও দরকার:ইনু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

এন.এইচ.নাহিদ !! দেশের উন্নয়নের চাকা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে আবারও জয়যুক্ত করতে হবে বলে জানান কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সফল সাংসদ ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল তথ্যমন্ত্রী জননেতা হাসানুল হক ইনু।আজ সকাল ১১.০০ টার দিকে ।ভেড়ামারা জাতীয় পার্টি (এরশাদ) কতৃক আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় তিনি একথা বলেন।তিনি আরও জানান,আগামী নির্বাচনে যদি আবারও সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তবে তাহলে উন্নয়নের ধারা অব্যাহত রেখে শান্তি বজায় রাখবো।এসময় উন্নয়নের ১০ বছর নামক একটি চটি বই সাংবাদিকদের হাতে তুলে দেয়।

এসময় তথ্যমন্ত্রী আরও জানান, ২০০৮ সালের নির্বাচনে কুষ্টিয়া-২ আসনের জনগনের কাছে আমার নির্বাচনী ওয়াদা ছিল অন্ধকার দূর করবো, কাদা এবং সন্ত্রাস মুক্ত সংসদীয় আসন গড়ে শান্তি প্রতিষ্টা করবো। তিনি বলেন, চরমপন্থী অধ্যুষিত ভেড়ামারা মিরপুর উপজেলা থেকে চরমপন্থী, সন্ত্রাস মুক্ত করে শান্তির ধারা প্রতিষ্টা করেছি। গত ১০ বছরে ভেড়ামারা মিরপুর বাসী শান্তিতে রয়েছে। বিদ্যুতের আলোয় আলোকিত করেছি প্রতিটি বাড়ি। শতভাগ বিদ্যুতায়িত হয়েছে দুটি উপজেলা। কাদা, জরাজীর্ন রাস্তা পাকা করে কাদামুক্ত করেছি। গ্রাম এখন শহরে পরিনত হয়েছে। যোগাযোগ ব্যবস্থার প্রভুত উন্নয়ন নিশ্চিত করে শান্তির আবাস করে গড়ে তুলেছি ভেড়ামারা মিরপুর কে। দুটি উপজেলায় উন্নয়ন করেছি সমানতলে। কোন বৈষম্য করেনি। তিনি বলেন, ভেড়ামারায় ইপিজেড এবং পুলিশ ট্রেনিং সেন্টার নির্মান কাজ শুরু হবে।

এসময় উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি আলহাজ্ব গোলাম মহসীন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারন সম্পাদক এস এম আনছার আলী,ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টি’র সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ডা. মো.সুজা উদ্দীন,সহ-সভাপতি ডা.রিফাজ উদ্দীন,পৌর জাতীয় পার্টির আহ্বায়ক কমল বিশ্বাস,মো.আ্‌বু হানিফ সহ আরও অনেকে।

 

Please follow and like us: