বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে… ডা. মোজাম্মেল এমপি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস :

সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন এমপি বলেছেন, মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়ণশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাই উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। মঙ্গলবার বিকেলে শরণখোলার তাফালবাড়ি স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
কলেজ গভর্ণিং বডির সভাপতি মেজবাহ উদ্দিন খোকনের সভাপতিত্বে নবীন বরণ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচন সভায় বিশষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মবর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস, ওসি মো. কবিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগেন সহসভাপতি এম সাইফুল ইসলাম খোকন ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় উপ-কমিটির সাবেক সহসম্পাদক এম জামিল হোসাইন ।
এছাড়া বক্তৃতা করেন কেলেজ অধ্যক্ষ মানিক চাঁদ রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালাম, সাংগঠনিক সম্পাদক আ. সোবাহান মুন্সী, যুবলীগের আহবায়ক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন , ফরিদ খান মিন্টু প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক আ. মালেক রেজা ও ক্রীড়া শিক্ষক নজরুল ইসলাম। পরে খুলনা ও বাগেরহাটের শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please follow and like us: