নজরুল ইসলাম চৌধুরীঃ
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে ফেনীর ৬ উপজেলায়। ফেনীর ৬ উপজেলায় বাংলাদেশ আ’লীগ থেকে মনোনীত হয়েছেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আবদুর বিকম। পশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আবদুল আলীম। সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জহির উদ্দিন মাহমুদ লিপটন। দাগনভুঁইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ বর্তমান চেয়ারম্যান দিদারুল কবির রতন।
Please follow and like us: