সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চকুশি ইউনিয়নে গতকাল রবিবার রাতে জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর দিকনির্দেশনায় পঞ্চকুশি ইউনিয়ন ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থায় ইউনিয়নের বিভিন্ন গ্রামে শতাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। এই খাদ্যদ্রব্য বিতরণ কালে সাধারণ জনগণকে করোনায় আতংকিত না হয়ে সচেতন থাকার বিষয়ে জানানো হয়। পঞ্চ খুশি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ,মীর,মোঃ রেদোয়ান ইসলাম জানান বন্ধু-বান্ধব, আত্মীয় -স্বজন, পরিচিত অনেকের আর্থিক সহযোগীতা ও ছাত্রলীগের কর্মিদের নিরলস পরিশ্রমের ফলে আমাদের কার্যক্রম সফল হয়েছে , এ সময় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন পাশাপাশি সমাজের উচ্চবিত্ত মানুষদের এই দুর্যোগের সময় জনগনের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
Please follow and like us: