উল্লাপাড়ার পূর্ণিমাগাঁতী ইউনিয়নে গতকাল সোমবার বিকেল থেকে ররাত পর্যন্ত জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর দিকনির্দেশনায় পূর্ণিমাগাঁতী ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থায় ইউনিয়নের বিভিন্ন গ্রামে শতাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। এই খাদ্যদ্রব্য বিতরণ কালে সাধারণ জনগণকে করোনায় আতংকিত না হয়ে সচেতন থাকার বিষয়ে জানানো হয়। পূর্ণিমাগাঁতী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ জামিল হাসান শোভন জানান বন্ধু-বান্ধব, আত্মীয় -স্বজন, পরিচিত অনেকের আর্থিক সহযোগীতা ও ছাত্রলীগের কর্মিদের নিরলস পরিশ্রমের ফলে আমাদের কার্যক্রম সফল হয়েছে , এ সময় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন পাশাপাশি সমাজের উচ্চবিত্ত মানুষদের এই দুর্যোগের সময় জনগনের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
Please follow and like us: