, || - ||

উল্লাপাড়া-সলঙ্গা আসনে ধানের শীষের এমপি মনোনয়ন প্রত্যাশী খান সাঈদ হাসান জ্যোতির সঙ্গে স্থানীয় সম্পাদকদের মতবিনিময়

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও সলঙ্গা আসনের ধানের শীষ প্রতীকের এমপি মনোনয়ন প্রত্যাশী সাবেক ডিআইজি (অব.) খান সাঈদ হাসান জ্যোতি বলেছেন, আমি যদি দলীয় মনোনয়ন পাই এবং নির্বাচনে বিজয়ী হই, তবে এই আসনকে একটি আধুনিক, কর্মমুখী ও সুশাসিত মডেল আসনে রূপান্তর করব।

তিনি মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টায় সিরাজগঞ্জ রোড হাটিকুমরুল ন্যাশনাল ফুড ভিলেজের হলরুমে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদক ও সম্পাদক মণ্ডলীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

খান সাঈদ হাসান জ্যোতি আরও বলেন, তরুণ প্রজন্মকে কর্মমুখী শিক্ষার আওতায় আনা হবে। নারীদের জন্য স্বাবলম্বী কর্মসংস্থান ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি বিশুদ্ধ পানি, বিদ্যুৎ, উন্নত রাস্তাঘাট ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। মাদক, চাঁদাবাজি ও দখলদারীমুক্ত সমাজ গঠনই আমার অঙ্গীকার।

তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা ও সমস্যাগুলো তুলে ধরতে সাংবাদিক সমাজ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই উন্নয়নের রূপরেখা বাস্তবায়নে আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান।

সভায় উপস্থিত ছিলেন দৈনিক আমার সিরাজগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হারুন অর রশিদ খান হাসান, দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিক মোহাম্মদ রুমন, সিরাজগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক হিরা, দৈনিক শ্যামল বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক দিলিপ কুমার গৌড়, দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ, দৈনিক যুগের কথার নির্বাহী সম্পাদক হুমায়ুন কবির সুমন এবং দ্য ডেলি স্কাই পত্রিকার প্ল্যানিং এডিটর আশরাফুল ইসলাম জয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল।

স্থানীয় সম্পাদকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে উল্লাপাড়া-সলঙ্গা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই সাবেক ডিআইজির জনপ্রিয়তা আরও সুদৃঢ় হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

Please follow and like us: