একই দিনে কয়েক ঘন্টার ব্যাবধানে গতকাল মঙ্গলবার উল্লাপাড়া বিজ্ঞান কলেজে ২য় বর্ষের ছাত্রী তানিয়া খাতুন ৫ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। ও কুচিয়ামারা কলেজের ২য় বর্ষের ছাত্র নাজমুল ও তার নিজ বাসভবনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। দুই জনের বাড়ি উল্লাপাড়া উপজেলার বাঙালা ইউনিয়নে। এই আত্মাহত্যা নিয়ে উল্লাপাড়া য় বেশ জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। পুলিশ বলছে দুইটি আত্মাহত্যাই রহস্য জনক।
বাঙালা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা জানান তানিয়া ও নাজমুলের বাড়ির দুরত্ব আধা কিলোমিটার দূরে। এক প্রশ্নের জবাবে তিনি জানান তাদের মধ্যে প্রেম ছিল কিনা তা তিনি জানেন না।
তানিয়া বাঙলা ইউনিয়নের চেইংটা গ্রামের আব্দুস সামাদের কন্যা। নাজমুল হক বাঙলা ইউনিয়নের বিনয়েকপুর নতুন বাজারের রেজাউল করিমের পুত্র।
মঙ্গলবার তানিয়া বিকাল ৪ টার দিকে এবি ম্যানসন ভবনের ৫ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে এর পর রাত রাত ৮টার দিকে নাজমুল তার শয়নকক্ষে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। একই দিনে দুই কলেজ ছাত্র ছাত্রীর আত্মাহত্যা নিয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। দুইজনের লাশ সিরাজগঞ্জে মর্গে পাঠানো হয়েছে।
পৃথকভাবে দুইটি ইউডি মামলা হয়েছে।
Please follow and like us: