বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ায় প্রণোদনার শীতকালীন ফসলবীজও কম্বাইন হারভেস্টর বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে – কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় রবি/২১-২২ মৌসুমের সরিষা,গম, ভূট্টা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসূর, খেসারী, চীনাবাদাম ফসলের প্রনোদনা বিতরণের শুভ উদ্বোধন এবং ৫০% ভর্তুকিতে কম্বাইন হারভেস্টর বিতরণ করা হয়েছে। চলতি রবি মৌসুমে ৫৭৪০ প্রান্তিক কৃষক কৃষি প্রণোদনার আওতায় রয়েছন। এবং ৭ জন কৃষক কম্বাইন হারভেস্টার প্রাপ্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উক্ত বিতরণ অনু্ষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য-৬৫, সিরাজগঞ্জ-৪ তানভীর ইমাম । এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলি ইসলাম কবিতা, পৌরসভার মেয়র এস, এম নজরুল ইসলাম প্রমুখ ।

অনু্ষ্ঠানটির সার্বিক দায়িত্ব পালন করেন এবং সঞ্চালনায় ছিলেন, উপজেলা কৃষিঅফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন।
এসময় উপজেলার সুবিধাভোগী প্রান্তিক কৃষককেরা উপস্থিত ছিলেন।

Please follow and like us: