সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ায় প্রস্তাবিত এয়ারপোর্ট পরিদর্শনে করেন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

ইউসুফ আহম্মেদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

উত্তরবঙ্গের প্রবেশদ্ধার বৃহত্তর উল্লাপাড়া উপজেলায় বিমানবন্দর স্থাপনের সম্ভাবতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শন করেছেন সিভিল এভিয়েশনের ৬ সদস্যর প্রতিনিধি দল। শনিবার সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে হাটিকুমরুল বনপাড়া মহাসড়ক সংলগ্ন চৈত্র্যহাটি মৌজায় বিমানবন্দর স্থাপনের স্থান পরিদর্শন করেন তারা।

বাংলাদেশ সিভিল এভিয়েশন সদর দপ্তরেরর পরিচালক মো.নূরুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যর প্রতিনিধি দলের সাথে এসময় সেখানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান,উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমী) মো.আবু সুফিয়ান,সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমান,রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

প্রস্তাবিত বিমানবন্দরের স্থান পরিদর্শন করে প্রতিনিধি দল সন্তোশ প্রকাশ করেছেন বলে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকতা মো.আরিফুজ্জামান নিশ্চিত করেছেন। সম্ভাবতা যাচাই শেষে প্রতিনিধি দল দুপুড়ের দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

Please follow and like us: