, || - ||

উল্লাাপাড়ায় নানা আয়োজনে এশিয়ান টিভির ৭ম বর্ষপূর্তি পালন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির ৭ম বর্ষপূর্তি পালন করা হয়েছে । শনিবার সকাল ১০টায় উল্লাপাড়া ফুডপার্ক রেস্টুরেন্ট থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। এরপর স্থানীয় ফুড পার্কে কেক কেটে বর্ষপূর্তির শুভউদ্ধোধন করেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। এসময় আব্দুল বাতেন হিরু এর সভাপতিত্বে এশিয়ান টিভির উল্লাপাড়া প্রতিনিধি আল-আমিন সঞ্চলনায় বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাহিদ হাসান খান, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, সহকারি অধ্যাপক শামিম হাসান, ইউসুফ আলী মন্টু।
এ সময় বিভিন্ন পত্র-পত্রিকা ও টিভি চ্যানেল সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন , এ আর জাহাঙ্গির, সাহারুল হক সাচ্চু, নজরুল ইসলাম, নুর মোহাম্মদ সরকার,রেজাউল করিম বাচ্চু, রিয়াজুল ইসলাম সবুজ , সঞ্জীব সরকার, শিশির আলম, ফরহাদ আলম আকিব, মোঃ আমিনুল ইসলাম,  ইউসুফ আহম্মেদ,এস এম মঈনুল ইসলাম,রায়হান আলী, আবু বক্কর সিদ্দিক, আল মাহমুদ, বায়েজিদ।

Please follow and like us: