, || - ||

উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ফুলবাড়ীতে বীমা দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে রবিবার জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
ডদবসটি পালনে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামীম আশরাফ, ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাহমুদুল হাসান, ইউপি চেয়ারম্যান মানিক রতন, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের রংপুর জোনের এরিয়া ব্যবস্থাপক এমএ কাইয়ুম, প্রগতি লাইফ ইন্সুরেন্সের শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, জীবন বীমা কর্পোরেশনের শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান,পপুলার লাইফ ইন্সুরেন্সের শাখা ব্যবস্থাপক লোকমান হোসেন, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের শাখা ব্যবস্থাপক আমিনুর রহমান, ফারিস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের শাখা ব্যবস্থাপক নবিউল ইসলাম, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের শাখা ব্যবস্থাপক ফারজানা কাইয়ুম, মেঘলা লাইফ ইন্সুরেন্সের শাখা ব্যবস্থাপক শামীম কবির, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের শাখা ব্যবস্থাপক আনিসুর রহমান প্রমুখ।

Please follow and like us: