, || - ||

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জে গণ টিকা কার্যক্রম শুরু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জ পৌরসভার ৯টি কেন্দ্র ও জেলায় ৮৩টি কেন্দ্রে চীনের সিনোফার্মের টিকা দিয়ে সরাদেশের ন্যায় আজ শনিবার সিরাজগঞ্জেও গণ টিকার কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হয়েছে প্রতিটি কেন্দ্রে ৬শত মানুষ টিকা নিতে পারবেন। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রেই টিকা নিতে আসা মানুষের ভিড় ক্রমেই বাড়ছে। টিকা নিতে আসা সিরাজগঞ্জ পৌর শহরের মো: রনি সেখ জানান, সরকারের গণহারে টিকা দেয়ার সিদ্ধান্তে আমরা খুশী । এতে দেশের অধিকাংশ মানুষ টিকা নিতে পারবে। এবং এই টিকা কার্যক্রমে দেশের প্রতিটি মানুষেরই টিকা নেয়া উচিৎ। এতে দেশের মানুষ নিরাপদ থাকবে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন রামপদ রায় বলেন, দেশে এখন সবমিলিয়ে ৫৮ লাখের বেশি টিকার ডোজ মজুত আছে। পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় আনা হচ্ছে। করোনাভাইরাসের তৃতীয় ধাক্কায় বাংলাদেশে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। এ পরিস্থিতিতে চীনের সিনোফার্মের টিকা দিয়ে বড় পরিসরে শুরু হলো গণ টিকাদান কর্মসূচী।

সিরাজগঞ্জ উল্লাপাড়া পূর্নিমাগাঁতী ইউনিয়নের চেয়ারম্যান আল আমিন সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পরীক্ষামূলক কোভিড ১৯ টিকা দেওয়া শুরু হয়েছে এবং সারাদেশের ন্যায় পূর্নিমাগাঁতী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টিকা গ্রহণ করছে সাধারণত মানুষ।

Please follow and like us: