মঙ্গলবার , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

এইচএসসি পরীক্ষা দেওয়া হলোনা মেধাবী ছাত্রী নূপুরের

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

স্বপ্ন ছিলো পড়ালেখা শেষ করে দেশের সেবা করবেন। তা আর হলো কই? এবার এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিলো তার। পরীক্ষার আর মাত্র তিন সপ্তাহ বাকি। এরই মধ্যে রোববার মর্মান্তিক এক দুর্ঘটনার কবলে পড়ে মারা যান কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি শিক্ষার্থী মোসা. তানজিনা আক্তার নূপুর (১৮)। সে উপজেলার পৌরসভাধিন চাঁন্দিশকরা পাটোয়ারী বাড়ীর মফিজুর রহমান পাটোয়ারীর ছোট মেয়ে এবং চৌদ্দগ্রাম সরকারী কলেজের মেধাবী ছাত্রী।

জানা গেছে, রোববার বিকাল সাড়ে তিনটার সময় নিজ বাড়ীর ছাদে উঠে রোদে শুকাতে দেয়া কাপড় আনতে গিয়ে বে-খেয়ালে তিন তলার ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় নূপুর।

 

আহত অবস্থায় উদ্ধার শেষে পরিবারের লোকজন তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় নেয়ার পরামর্শ চিকিৎসকরা। পরে কুমিল্লা নেয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

 

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন। সন্ধ্যায় নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এয়াড়া মেধাবী শিক্ষার্থী নূপুরের মৃত্যুতে শিক্ষক, সহপাঠীরাও কান্নায় ভেঙ্গে পড়েন।

Please follow and like us: