, || - ||

একজন নিষ্ঠাবান মুজিব সৈনিক সাভার আওয়ামী যুবলীগ সভাপতি সেলিম মন্ডল!

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

নিজস্ব প্রতিবেদকঃ সাভার আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রাজনীতিতে পদচারণা ১৯৯৭ তে। ২০১১ সালে যুগ্ম-আহবায়ক, ২০১৫ তে আহবায়ক এবং ২০১৬ ইং সালে সভাপতির পদ লাভ। আওয়ামী রাজনীতির সাথে প্রায় দুই যুগের মতো অতিবাহিত করা এই নিষ্ঠাবান মুজিব সৈনিকের নাম মোঃ সেলিম মন্ডল।

 

সাভার ১০ নং ওয়ার্ডের নির্বাচিত ঢাকা জেলা পরিষদের একজন মেম্বারও তিনি। হাতি মার্কা নিয়ে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন।

 

কথা হয় তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে। বেশ খোলামেলা মনের মানুষটি জানালেন বিভিন্ন বিষয় নিয়ে তাকে করা প্রশ্নগুলির উত্তর দিতে গিয়ে।

 

‘সামনের জাতীয় নির্বাচনকে ঘিরে দল এবং জনগনের সামনে সাভার আওয়ামী যুবলীগকে কিভাবে উপস্থাপন করতে যাচ্ছেন?’

 

এই প্রশ্নের উত্তরে সেলিম মন্ডল বলেন, আমাদের সাভারের বর্তমান যে পরিস্থিতি, গত কয়েকদিন যে অবস্থা দেখা গেছে, নাশকতার যে ঘটনাগুলি দেখেছি আমরা তাতে স্বভাবতই উদবিগ্ন আমরা। আর আগে থেকে এই সাভার/আশুলিয়া বিএনপি জামাতের একটা শক্ত ঘাটি হিসেবে পরিচিত। চলমান নিরাপদ সড়কের নামে আন্দোলনেও একজানে সহিংসতা চালিয়েছে এই বিএনপি- জামাতের মিলিত শক্তি। এখানে আছে জাহাংগীরনগর ভার্সিটি সহ বিরুলিয়ায় সিটি ইউনিভার্সিটি, মানারাত, ব্র‍্যাক এবং ড্যাফোডিল। মানারাত ভার্সিটি যে জামাতের এইটা সবাই জানে।  আমি নিজে বিরুলিয়া ব্রিজের সামনে এদেরকে প্রতিহত করতে দাড়িয়েছিলাম, সাথে পুলিশ ছিলো। এভাবে আমরা সাভার যুবলীগ, আশুলিয়া যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ এবং সাভারের বিভিন্ন কলেজের ছাত্রলীগ সকলকে সাথে নিয়ে টোটাল সাভারে আন্দোলনের নামে বিএনপি-জামাতের যে কোনো ধরণের সহিংসতা রোধ করতে বিভিন্ন পয়েন্টে ভাগ ভাগ হয়ে কাজ করেছি। আর আমাদের এই একত্রীত সহাবস্থানের কারণেই অশুভ চক্র সাভারে কোনোধরণের সহিংসতা করতে পারে নাই।

 

‘পনেরই আগস্ট উদযাপনের ব্যাপারে আওয়ামী যুবলীগের পক্ষ থেকে কি উদ্যোগ নিয়েছেন এবার?’- এই প্রশ্নের উত্তরে সেলিম মন্ডল জানান, এবার সাভারে পনেরই আগস্ট উদযাপন কেন্দ্রীয়ভাবে আমার এলাকা বিরুলিয়ায় করার জন্য প্রস্তাব দিয়েছি আমি। এ প্রস্তাব নিয়ে আজ মাননীয় সংসদ সদস্য সহ অন্য নেতারা বসবেন বলে জানিয়েছেন। বিরুলিয়ায় এই অনুষ্ঠানটি হলে এখানকার সাধারণ জনগন সহ দলীয় নেতা ও কর্মীবৃন্দ কেন্দ্রীয় নেতাদের আগমনে উৎসাহ পাবে এবং তাতে এই এলাকায় আমাদের দলের ভাবমূর্তি বাড়বে যা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে। সাভারে এই জাতীয় শোক দিবস আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী ও অংগসংগঠনের মিলিত ভাবে অনুষ্ঠিত হলেও সাভার আওয়ামী যুবলীগই এবার পরিচালনার দায়িত্বে থাকবে বলে আশা কিরছি।

 

‘মাদকের বিরুদ্ধে আপনার এলাকায় আপনার ভূমিকা কতটুকু?’ – এমন প্রশ্নের উত্তরে সেলিম মন্ডল জানান, এই মাদকের বিরুদ্ধে আমি সব সময়েই সোচ্চার। এক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে এসেছি আমি সবসময়েই। এজন্যই বিরুলিয়ায় এই মাদকের বিস্তৃতি ঘটতে পারে নাই সেভাবে। আমরা তিন ভাই- আমি হাজী সেলিম মন্ডল, হাজী মোঃ মহসিন মন্ডল এবং জুয়েল মন্ডল, আমাদের এই তিন জনের বিরুদ্ধে এলাকায় মাদকের সংশ্লিষ্টতার কোনোধরণের অভিযোগ আজ পর্যন্ত আসে নাই। কেউ এবিষয়ে নেতিবাচক কিছু বলবে না আপনি গোপনে খোজ নিয়ে দেখতে পারেন। এছাড়া আমাদের এখানে উপ-পরিদর্শক তরিকুল ইসলাম আছেন যিনি বেশ কয়েকবার মাদকবিরোধী অভিযানে সাফল্যের জন্য শ্রেষ্ঠ পুলিশের পুরষ্কার পেয়েছেন। তার এই অভিযানের সফলতার পেছনেও আমার অবদান রয়েছে; কারণ আমার দলের কোনো নেতা বা কর্মীও মাদকের ব্যাপারে আটক হলে আমি কখনো থানায় বা পুলিশকে তাদেরকে ছাড়াবার ব্যাপারে কোনো সুপারিশ করি নাই।  মূলত এই কাদণেই আমার এলাকা বিরুলিয়া আজ মাদকমুক্ত।

 

‘ দৈনিক ফুলকি’ নামের সাভারের একটি পত্রিকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বেশ বাজে ও আপত্তিকর কটুক্তিপূর্ণ সংবাদ প্রকাশ হয়েছে, সাভার আওয়ামী যুবলীগের সভাপতি হিসেবে এ ব্যাপারে আপনাদের কর্মসূচি সম্পর্কে জানতে চাইছি?’- এ বিষয়ে সেলিম মন্ডল বলেন, আমি আমাদের সংসদ সদস্য এনামুর রহমান এবং সাভার উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলী হায়দার ভাই এবং উপজেলা ও পৌরের সকল ছাত্রলীগ নেতাদের সাথে নিয়ে এ ব্যাপারে বসেছিলাম। এই পত্রিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার ব্যাপারে নীতিগতভাবে আমরা একমত হয়েছি। এই পত্রিকার মালিক নাজমুস সাকিব নিজে বিএনপি’র ঘীর সমর্থক এবং পত্রিকাটিও বিএনপির। আর দেশে নিরাপদ সড়কের আন্দোলনের নামে যে নাশকতা চলেছে সেটা বিএনপি-জামাতের প্রশ্রয়েই হয়েছে। এখন আগস্ট মাস, এখন একটা টেইলার্সে এক হাজার নতুন স্কুল ড্রেস কেন বানাতে হবে? এখন কি জানুয়ারি মাস? আর এরকম অনেক প্রমান আমাদের কাছে আছে যা বিএনপি- জামাত এর সাথে সম্পৃক্ত এমন জোরালো প্রমান। আর নাজমুস সাকিব তার দৈনিক ফুলকি পত্রিকার দ্বারা এই আন্দোলনে সহিংসতা ছড়ানো এবং তাতে ব্যর্থ হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য প্রকাশ করেছে এতে আমরা আওয়ামী রাজনীতিরর সাথে সম্পৃক্ত সকলে ‘মাইন্ড’ করেছি। উপযুক্ত জবাব দেয়া হবে এ ব্যাপারে।

Please follow and like us: