, || - ||

একজন প্রাথমিক শিক্ষা ডিপার্টমেন্টের চেঞ্জ মেকার আপেল মাহমুদ’র প্রস্থান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জ সদর উপজেলার একজন চৌকস, ডাইনামিক বিনয়ী কর্তব্য পরায়ন ও মানসম্মত প্রাথমিক শিক্ষার কান্ডারী আপেল মাহমুদ ২৪/০৭/২০১৮ খ্রি: তা‌রি‌খে সিরাজগঞ্জ সদর উপজেলায় যোগদান করেন। চাকরি শুরু থেকে তিনি সফলতার সাথে প্রতিটি উপজেলায় তার অবদান রাখেন। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় কমিউ‌নিটর সাথে ছিল তার নিবিড় মেলবন্ধন। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য তিনি ২০১৫ সালে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা অফিসারের পুরস্কার লাভ করেন। বাংলাদেশের মধ্যে তিনিই প্রথম শিক্ষা অফিসার যিনি শতভাগ বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণের সফলতা দেখিয়ে ছিলেন। সকল শিক্ষকদের একই রকম ড্রেস এর উদ্ভাবক তিনি। তিনি সদর উপজেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত প্রকল্পে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেন। শতভাগ ভ‌র্তি, উপস্থিতি, ছাত্র-ছাত্রীদের রি‌ডিং পড়ার দক্ষতা, উন্নয়নে ব্যাপক অবদান রাখেন। সদর উপজেলায় শিক্ষকের ড্রেস, প্রতিটি বিদ্যালয় স‌জ্জিত করণ, ফুলের বাগান, শহীদ মিনার নির্মাণ করে বিদ্যালয় কে নান্দনিক পরিবেশ দিয়েছেন। যথাসময়ে শিক্ষক ও কর্মচারীদের বেতন সহ অন্যান্য কাজগুলো নিষ্পত্তি করে শিক্ষক সমাজের কা‌ছে একজন শ্রদ্ধার পাত্র হয়েছেন। ৩০/০৮/২০২২ তারিখে এই শিক্ষানুরাগী‌কে সদর উপজেলা হতে রায়গঞ্জ উপজেলায় বদলি করা হয়। এই খবর পাওয়ার পর সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় এর সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক স্থানীয় ব্যক্তিবর্গ ছাত্র-ছাত্রী অভিভাবকদের নীরবে চোখের জল ফেলতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায় এই শিক্ষা অ‌ফিসার‌কে নি‌য়ে হাজার হাজার আবেগঘন স্ট্যাটাস।

Please follow and like us: