, || - ||

একটা সময়- ইমরান খান রাজ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নয়া আলো অনলাইন ডেস্ক।

একটা কথা বলবো ভেবে-
সময় নিচ্ছি বহুবার,
একটা কথা বলার ছিলো
বলেই ছাড়বো এইবার !

একটা সময় কাছের ছিলে-
মনের পিঞ্জিরাতে,
একটা সময় ঘুড়ি উড়াতে
আমার আকাশ জুরে !

সেই সময়টা আপন ছিলো-
ভুলতে পারবো না,
আমার মত আপন ঘুড়ি
কোথাও পাবে না !

একটা সময় আকাশ কালো-
মেঘ করলো কান্না,
সেই সময়টা চলে গেছে
ভুলতে চাই, আর না !

সেই একটা কথা বলবো ভেবে-
যাচ্ছে কেটে দিনরাত,
সেই কথাটাই বলা হলোনা
আমিই হলাম কুপোকাত !

Please follow and like us: