আজিজ খান, গোলাপগঞ্জ(সিলেট) প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৬ নং ঢাকা দক্ষিণ ইউনিয়নের রায়গড় দিঘীর পাড় গ্রামের মৃত্যু সওয়াব মিয়ার দ্বিতীয় ছেলে দিনমজুর (ড্রাইভার) আতাউর রহমান বাচ্চু (৪৫)। সিলেট- জকিগঞ্জ সড়কে বাস চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। অর্থাৎ দিনে আনে দিনে খায়। একদিন কাজে বাহির না হলে ঐ দিন তার খাবার উপায় নেই। সংসার চলে খুবই অভাব অনাটনের মধ্যে। এরই মাঝে শরীরে বাসা বেধেছে এক অজানা রোগ। ২০১৮ সালের নভেম্বরে প্রথমে শরীরের বাম পায়ের বুড়ো আঙ্গলের একটি অংশে পচন ধরে । ডায়াবেটিক হাসপাতালে ভর্তি হওয়ার পরে চিকিৎস কের পরামর্শেক্রমে পায়ের হাটু পর্যন্ত কেটে ফেলতে হয়।এ রোগের কারণে সমাজ ও স্বজন দের থেকে বিছিন্ন হয়ে মানবেতর জীবনযাপন করছেন তার পরিবার পরিজন। ছোঁয়াচে রোগ ভেবে কেউ তার কাছে মিশতে চায়না। ফলে পরিবার নিয়ে খুবই মানবেতর জীবনযাপন করছেন তারা।তার চিকিৎসক ডাক্তার জিয়াউর রহমান জানিয়েছেন এটি কোনো ছোঁয়াচে রোগ নয়,
এটি ডায়াবেটিক জনিত গ্যাংগ্রিন রোগ। যে কোন ব্যক্তির শরীরে একবার শুরু হলে তার পরিধি
দিন দিন বাড়তেই থাকে। চিকিৎসক আরোও জানান, আতাউর এখন সম্পন্ন নিরাপদ। তাহার
শরীরে এ রোগ বাড়ার আপাতত কোন লক্ষণ নেই। তিনি কৃত্রিম পা সংযোজন করলে তিনি অন্যের উপর নির্ভর না হয়ে তিনি আগের মত গাড়ি চালাতে পারবেন। কৃত্রিম পায়ে কিনতে খরচ হবে নিম্নে ৩৫,০০০ টাকা থেকে লক্ষাধিক টাকা পর্যন্ত।আতাউর রহমান বাচ্চুর পরিবারের দুঃখের যেন সীমা নাই। ৫ জনের পরিবার। ১টি মেয়ের বিয়ে দিলেও এখনো ঘরে আছে দুটি ছোট ছেলে। দ্বিতীয় ছেলে আরিফ আহমদ (১৩) পঞ্চম শ্রেনী
পর্যন্ত লেখা পড়া করে অথের্র অভাবে আর ইচ্ছা থাকলেও বেশি লেখা পড়া করতে পারেনি। পরিবারের ভরন পোষাণ মেটাতে অন্যের দোকানে কাজ করছে।তৃতীয় ছেলে আব্দুল্লাহ আল মামুন (১১) মা-বাবার স্বপ্ন পূরন করতে ঢাকাদক্ষিণ দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় হিফজ্ বিভাগে লেখা পড়া করছে। ছোট ছেলেকে কোরআনের হাফিজ করতে পড়ার খরচ কিভাবে যোগাবেন তারও কোন পথ নেই।বর্তমানে চলাচল করতে তার অনেক কষ্ট হয়। আগে অন্যের গাড়ি চালিয়ে সংসার চালাতেন। এখন সেটাও পারেন না। কৃত্রিম পা সংযোজন করে স্বাভাবিক জীবনে ফিরতে চান দিনমজুর আতাউর রহমান বাচ্চু ও তার ছেলে ও মেয়েরা। চিকিৎসা করার জন্য দেশবাসীর কাছে আর্থিক সাহায্য সহযোগিতা চান তার পরিবার।
এই অসহায় পরিবারটিকে কেউ আর্থিক সাহায্য সহযোগিতা করতে চাইলে যোগাযোগ ও (
পারসোনাল-বিকাশ নং +৮৮ ০১৭১০-৭০৬৩৫১ )।
, || - ||
একটু সহযোগীতায়, স্বাভাবিক জীবনে ফিরতে পারেন আতাউর রহমান বাচ্চু
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।
Please follow and like us: