একযুগ ধরে বাড়িতে নেই পানির সংযোগ তবুও ভৌতক বিল এসেছে ৭৪, হাজার ১ শত ২৫ টাকা, এমননি একটি অভিযোগ এসেছে সিরাজগঞ্জ পৌরসভার বিরুদ্ধে। কথায় আছে পানির অপর নাম জীবন আর এই পানির কারণে নাজেহাল অবস্থা সিরাজগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ ২নং গলির বাসিন্দা আশরাফুল আলমের স্ত্রী ছালমা সিদ্দিকা। অভিযোগ সুত্রে জানাযায়, ২০১২ সালে ছালমা সিদ্দিকা অর্ধ ইঞ্চি ব্যাসার্ধের একটি পানির সংযোগের জন্য আবেদন করেন। পরবর্তীতে সিরাজগঞ্জ পৌরসভার নির্দেশে পানি সরবরাহ শাখার বিল নং ১৫১৯ পাচঁশত টাকার সংযোগ ফি দিয়েও বাড়িতে মেলেনি পানির সংযোগ। একের পর এক বাড়িতে পানির বিল আসায় ২০১৬ সালের ১৪ই নভেম্বর সিরাজগঞ্জ পৌরসভা বরাবর পানির লাইন চালুকরন সহ বিগতভৌতক বিল মওকুফের জন্য একটি আবেদন দাখিল করেন। কিন্তু সিরাজগঞ্জ পৌরসভার পানি সরবরাহ শাখার গাফলতির কারনে ২০২২ সালে এসেও বন্ধ হয়নি ভৌতক বিল। ২৯ শে মার্চ ২০২২ সালে পুনরায় নতুন করে একটি অভিযোগ দাখিল করেন। ভুক্তভোগী ছালমা সিদ্দকা বলেন, একযুগ ধরে বাড়িতে নেই পানির সংযোগ একাধিকবার সিরাজগঞ্জ পৌরসভায় লিখিত ও মৌখিক অভিযোগ দাখিল করেও সিরাজগঞ্জ পানি সরবারহ শাখা থেকে পানির বিল আসা বন্ধ হয়নী। সর্ব শেষ ২৭/০১/ ২০২২ সালে পানির ভৌতক বিল ৭৪ হাজার ১ শত ২৫ টাকা দেখে আমি হতভম্ব সিরাজগঞ্জ পৌরসভার মেয়রের কাছে দাবি আমার ভৌতক বিল মওকুফ সহ পানি সরবরাহ শাখার গাফললি কর্মকতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। ভুক্তভোগী ছালমা সিদ্দিকার স্বামী আশরাফুল আলম বলেন, বাড়িতে নেই কোন পানির সংযোগ আবেদনের প্রেক্ষিতে সংযোগ ফি প্রদান করি। বাড়িতে পানির সংযোগ না দিয়ে শুধু মাত্র একটি পানির মিটার দিয়ে খালাস। একাধিকবার অভিযোগ করেও কাজ হয়নী মেয়রের কাছে দাবি খুব দ্রুত ভৌতক বিল মওকুফ সহ বিল ইস্যুকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন জানাচ্ছি। এ ব্যাপারে সিরাজগঞ্জ পৌরসভার মেয়ের সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেন, পানির লাইন না থাকলে বিল পাঠানোর কোন সুযোগ নেই। একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
, || - ||
একযুগ ধরে বাড়িতে নেই পানির সংযোগ! তবুও ভৌতক বিল ৭৪ হাজার ১ শত ২৫ টাকা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।
Please follow and like us: