“এখনও সময় আছে বলো কি না আসবে”?
এখনও সময় আছে বলো কি না আসবে,
তোমার পথ চেয়ে বন্ধু জীবন চলে যাবে!
অনেক বৎসর যাবৎ সখি অপেক্ষায় আছি,
পকেট খরচের টাকা থেকে কিছু কিনেছি।।
রজনী শেষ হলে বাবা বলে বয়স তোর হয়েছে,
গাঁয়ের লোকেরা তোকে নিয়ে হাসাহাসি করছে!
কি করে বলি বাবা আমার প্রিয়তমা কাঁদবে,
ত্রিশ বৎসরে পা রেখেছি তোমায় পাবো ভেবে।।
তুমি কি আমায় ভুলে গেছো বুঝিনাতো কিছু!
বকে ছিলো যে তোমার মা নিয়ে ছিলো পিছু,
এতো ভালোবাসা ছিলো যে ভুলে ছিলে ভবে।
সেই নদীর তটে বৃষ্টি ভেজা স্মৃতি কিন্তু রবে।।
পড়তে যখন বিদেশ যাচ্ছো বলে ছিলে আসি,
অপেক্ষায় থাকতে থাকতে গলায় আমার ফাঁসি!
কথা দিয়ে ছিলে শুধুই আমায় ভালোবাসবে!
বলো না কার সাথে আজ বিয়ের ফুল ফোটবে।।
গীতিকার: মোঃ আদিল মাহমুদ।
Please follow and like us: