আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন “এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জ” শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত হতদরিদ্র মানুষের জন্য জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ শহরের অন্যতম বিদ্যাপীঠ গৌড়ি আরবান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৮০ জন হতদরিদ্র পরিবারের মাঝে দ্বিতীয় দফায় খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। সহায়তা সামগ্রীর মধ্যে ছিল, চাউল ৫ কেজি, ডাল ০.৫ কেজি, আলু ১ কেজি, পেঁয়াজ ০.৫ কেজি । একই সাথে সিরাজগঞ্জের স্বনামধন্য নকশীগাথা কাপড়ে প্রতিষ্ঠান কারুসমন্বয়ের পক্ষ হতে শতাধিক মাক্স বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার।
আরো উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের প্রেসিডেন্ট এপেক্সিয়ান ও বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ, সভাপতি এপেক্সিয়ান রায়হান কোভিদ মিঠু, সহ-সভাপতি এপেক্সিয়ান এ. এইচ.এম মহিবুল্লাহ মুহিব, এপেক্সিয়ান ফরিদুল হক, সাধারণ সম্পাদক এপেক্সিয়ান ফুলাদ হায়দার, কোষাধ্যক্ষ এপেক্সিয়ান মোঃ মজনু মোল্লা, সেবা পরিচালক এপেক্সিয়ান মুহাম্মদ জাফর ইকবাল, পরিচালক এপেক্সিয়ান মাহমুদুল্লাহ সিরাজী, এপেক্সিয়ান মাকসুদা খাতুন, এপেক্সিয়ান আব্দুর রহিম, সদস্য এপেক্সিয়ান প্রদীপ সাহা, এপেক্সিয়ান কোরবান আলী, এপেক্সিয়ান আব্দুস সালাম ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মুহিবুর রহমান মুন্না প্রমুখ।
Please follow and like us: