সিরাজগঞ্জের সদর ও কামারখন্দ আসনের ৩ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
সোমবার (২২ জানুয়ারি) সকালে পৌর এলাকার মুজিব সড়ক রোডে সখিনা মোতাহার কল্যাণ ট্রাস্ট্রের পক্ষ থেকে ৩ হাজার শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন।
‘মানুষ মানুষের জন্য’ এই স্লোগানকে সামনে রেখে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিনা মোতাহার কল্যাণ ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা ও সিরাজগঞ্জ ২ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী। তিনি নিজ হাতে অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন।
এসময় ট্রাস্টের সদস্য লাবু তালুকদার, সহ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Please follow and like us: