সিরাজগঞ্জে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উপলক্ষে মনিপুরী তাঁত শিল্প ও জামদানী বেনারশী কল্যাণ ফাউন্ডেশনের ব্যবস্থানায় মাসব্যাপী এসএমই শিল্প ও বাণিজ্য মেলা ২০২২ এ অর্থী ফ্যাশন হাউজ ষ্টলে উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি আয়োজনে মেলায় অর্থী ফ্যাশন হাউজের ষ্টলে এই ভির দেখা যায়। মেলায় ঘুরতে আসা ধানবান্ধি মহল্লার কানিজ ফাতেমা বলেন মেলার মধ্যে সবচাইতে ভালো কালেকশনের দোকান এই অর্থী ফ্যাশন হাউজ। দোকানের অধিকাংশ প্রডাক্ট ই অনেক সুন্দর ।এই দোকান থেকে আমি খুব কম মূল্যে অনেক ভালো কোয়ালিটির পণ্য ক্রয় করেছি।এ ব্যাপারে অর্থী ফ্যাশন হাউজের মালিক নারী উদ্যোক্তা বন্যা পারভেজ বলেন, আমি অনেক আগে থেকেই রিজেনেবল প্রাইস এর মধ্যে সবচাইতে ভালো প্রোডাক্টটি গ্রাহকের হাতে তুলো দেওয়ার চেষ্টা করি। এজন্য খুব অল্প সময়ে আমি এ ব্যবসাতে সফলতা লাভ করেছি। আমার মাধ্যমে বেশ কিছু মানুষের কর্মসংস্থান হয়েছে। আমার খুব ভালো লাগে যে আমার পণ্য গুলো সকল গ্রাহক খুব সুন্দর ভাবে গ্রহন করে। মেলাতে অনেক ব্যাস্ত সময় পার করছি। যারা একবার আমার পণ্য ক্রয় করে তারা আমার রিপিট কাস্টমার হয়ে যায়। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় নিজের কাজ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই এবং আরো কিছু অসহায় নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। উল্লেখ্য, মেলায় থাকছে ক্ষুদ্র ও কুটির শিল্পের স্টল, মনিপুরী তাঁতী শিল্প ও জামদানী বেনারসীর স্টল, মহিলাদের কসমেটিকস ও কাপড়ের বাহারী সামগ্রীর স্টল, যেখানে নারীদের উন্নতমানের সাশ্রয়ীমূল্যে সকল পণ্য সহ মোট ১১০টি স্টল রয়েছে।
, || - ||
এসএমই শিল্প ও বাণিজ্য মেলায় অর্থী ফ্যাশন হাউজের ষ্টলে উপচে পড়া ভিড়
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।
Please follow and like us: