শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ঐতিহাসিক ঠাকুর দিঘিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।
বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হযরত পীর খান জাহান আলী মাজার সংলগ্ন মিঠা পানির জলাশয় ঠাকুর দিঘিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বেলা বারোটায় পোনা অবমুক্ত করেন মাজারের প্রধান খাদেম ও ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম। ঠাকুর দিঘির সুষ্ঠু ব্যবহার আর্থিকভাবে সচ্ছল ও  মাছের চাহিদা মেটানোর জন্য মাজারের খাদেমগণের মতামতের ভিত্তিতে এই মৎস্য চাষের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, মিঠা পানির জলাশয় এই ঠাকুর দিঘী। এই দিঘির মাছ অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর। আগত দর্শনার্থী এবং মাজার কর্তৃপক্ষ বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করেছে। গত ১৭ বছর যাবৎ দিঘিতে কোন মাছ চাষ হয়নি। তাই মাজারের খাদেমগণের সিদ্ধান্ত অনুযায়ী দিঘিতে রুই কাতলা মৃগেল পাঙ্গাস ও পুঁটি মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। দীঘিতেই মাছের জন্য পর্যাপ্ত খাবার রয়েছে। এ বছর ২শ মন বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খানজাহান আলী মাজারের সিঁড়ি ঘাটে পুনা অবমুক্তকালীন সময়ে আরো উপস্থিত ছিলেন, মাজারের খাদেম ডাক্তার মাজেদ আলী ফকির, লালন ফকির, রিপন ফকির, মিলন ফকির, জামাল ফকির, লিটন ওরফে সামাদ ফকির, রাব্বি ফকির সাইদ ফকিরসহ  অন্যান্য খাদেমবৃন্দ।
Please follow and like us: