, || - ||

ও‌সি মোঃ হুমায়ুন কবির এর ফেসবুক স্ট্যাটাসে হারিয়ে যাওয়া শিশু মোস্তফা‌কে ফিরে পে‌লেন বাবা-মা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির এর ফেসবুক স্ট্যাটাসে দক্ষিন খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির হারিয়ে যাওয়া ছাত্রকে ফিরে পে‌লেন তার বাবা-মা।

আজ ২৪ জুন শনিবার সকাল ১২ টার দিকে সদর থানা থেকে হা‌রি‌য়ে যাওয়া স্কুল ছাত্র মোস্তফা (৯) কে বাবা, মার কা‌ছে হস্তান্তর করেন।

সিরাজগঞ্জ সদর থানা সূত্রে জানা যায়,
গত ২৩ জুন শুক্রবার এয়ারপোর্ট রেলও‌য়ে স্টেশনে বন্ধু‌দের সা‌থে খেলার সময় বিকাল ৫ টার দি‌কে এক‌টি আন্তরনগর ‌ট্রেনে উঠে প‌ড়েন ঢাকা দক্ষিন খান চেয়ারম্যান পাড়ার অ‌টোচালক মোঃ মুন্জু ইসলা‌মের স্কুল পড়ুয়া ‌ছে‌লে মোঃ মোস্তফা । পরবর্তীতে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী স্টেশনে ট্রেন‌টি থাম‌লে শিশু মোঃ মোস্তফা নে‌মে বা‌ড়ি ফেরার জন‌্য অনেক কান্নাকাটি করেন। স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে সদর থানায় হস্তান্তর করেন। শিশু মোঃ মোস্তফাকে তার ঠিকানা জিজ্ঞাসা কর‌লে তার ঠিকানা দি‌তে না পারায়, বিপা‌কে প‌ড়েন থানা পু‌লিশ। প‌রে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির এর নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাস দি‌লে
পোস্টটি মুহু‌তে ভাইরাল হয়ে পড়ে এবং শিশু‌টির বাবার চো‌খে প‌ড়ে। রা‌তে থানা‌তে যো‌গা‌যোগ ক‌রে ২৪ জনু শ‌নিবার সকা‌লে থানা থে‌কে সন্তান‌কে নি‌য়ে বা‌ড়ি‌ ফে‌রেন তার প‌রিবার। হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পেয়ে শিশুটির বাবা সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির এর নিকট কৃতজ্ঞতা স্বীকার করে তার জন্য দোয়া করেন।

শিশু মোস্তফাকে পরিবারের নিকট হস্তান্তর কালে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রা‌কিবুল হাসান, সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির প্রমুখ।

Please follow and like us: