, || - ||

কতো বার বলবো ভালোবাসি। এমজি মানিক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

*****কতো বার বলবো ভালোবাসি*****
এমজি মানিক

যতো বার বলেছি তোমায়
ফিরিয়ে দিয়েছ তুমি আমায়,
মেয়ে তোকে
কতো বার বলবো ভালোবাসি।

কেন মেয়ে এমনটি করো
আবার লুকিয় লুকিয়ে দেখ,
তোমার ভাবনায় আমায় রাখো
তবুও বলনা কেন মেয়ে
তুমিও আমায় ভালোবাসো।

কেটে গেলো এমনটি করে
একটি বছর প্রায়,
বদলে গেছে নিশ্চয় তোমার চারপাশ
তবুও মনে আসেনি তোমার
প্রেম -ভালোবাসার কোন আভাস।

কবে জাগবে তোমার মনে
ভালোবাসার মায়া,
রয়ে গেছি অপেক্ষায় আমি
পরবে না আমার করো দিকে ছায়া।

Please follow and like us: