তিনি আরোও জানান, এটি কলম্বিয়া থেকে এসেছে। আনোয়ার ইস্পাত কারখানার জন্য আমদানি করা কাঁচা মালের ভেতর ছিল এটি। কন্টেইনারটি তিন মাস আগে কলম্বিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে জাহাজে করে রওয়ানা দেয়। গত শনিবার কন্টেইনারটি টঙ্গী এসে পৌছায়। মালামাল খালাশের সময় কর্মীরা এর ভেতর সাপটি দেখতে পেয়ে কারখানা কর্তৃপক্ষকে জানায়। পরে কারখানার ব্যবস্থাপক(প্রশাসন)মিজানুর রহমান বিষয়টি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটে জানান। এর পর বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এস এম জহির আকন সাপাটি উদ্ধার করতে নির্দেশনা দেন। রোববার সাপটি উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নিয়ে আসেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, আমাদের এখানে সাপাটি দেওয়া হয়েছে। এটি কিছুদিন কোয়ারিন্টিনে থাকবে। পরে এ বিষয়ে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই সাপগুলো খুব ভয়ঙ্কর প্রজাতির ।