মোঃ ফয়সাল আহমেদ রাজ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
“সেবা ই পরম ধর্ম” এই প্রতিপাদ্য কে সামনে রেখে এগিয়ে যাচ্ছে গোপালগঞ্জের সদর উপজেলার কাঠি ইউনিয়নের খেলনা গ্রামে গড়া ওঠা তারুণ্যোর আলো সেবা সংঘ।এ সংগঠনের কর্মীরা নিজেদের কে মানুষের সেবায় নিয়োজিত রাখছে প্রতিদিন ই কোন না কোন সমাজসেবক কাজের মধ্যে দিয়ে।
ঈদ-ঊল ফিতর কে সামনে রেখে গত ২৯ রমজানে গ্রামের কবরস্থান পরিস্কার করেছে।তাছাড়া ও গতকাল গ্রামের খালের কচুরিপানা ও পরিস্কার করেছে তারুণ্যোর কর্মী বাহিনী।
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সোহান শেখ বলেন আমরা কেহ পৃথিবীতে চিরদিন বেচে থাকতে পারব না।প্রত্যেকের ই একদিন না একদিন এই দুনিয়ায় মায়া ছেড়ে কবরের জগতে গিয়ে আশ্রয় নিতে হবে।যেমন আমাদের পুর্ব-পুরুষেরা চলে গেছে আমরা ও চলে যাবো।যেখানে সারাজীবন থাকব সেই ঘরের আবাদ করা আমাদের কর্তব্য।আমরা জানতে পারি যে আমাদের গ্রামের কবরস্থান টি লতাপাতায় জরাজীর্ণ। এই কথা শোনা মাত্র ই আমরা আলোচনা করি কবরস্থান পরিস্কার করার এবং সিদ্ধান্ত অনুযায়ী গত ২৯ রমজানে কবরস্থান পরিস্কার করে আসি।
সুত্র কে সংগঠনটির উদ্যোক্তা হেলাল আহমেদ জানান আমাদের গ্রামের একটি মাত্র খাল।এই খালের পানি ই আমরা প্রতিদিন বিভিন্ন কাজে ব্যবহার করি।গোছল থেকে রান্না বান্নার কাজে আমরা এই খালের পানি ব্যাবহার করে থাকি।আমরা দেখতে পাই যে আমাদের খালে অনেক কচুরিপানা জমে পানি নষ্ট হয়ে যাওয়ার উপক্রম দেখা দিচ্ছে।ফলে খালের কচুরিপানা মারার উদ্যোগ নিলাম।আরো চিন্তা করলাম পানি দুষনের ফলে ত বিভিন্ন পানিবাহিত রোগ হয়।যার ফলে আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে। আমরা সর্বোপরি আমাদের গ্রামের মানুষের সেবা করে যাবো আমাদের সাধ্যের মধ্যে।গ্রামবাসী ও দেশবাসীর কাছে সংগঠনের ও সংগঠনের কর্মী বাহিনীর জন্য দোয়া চান হেলাল আহমেদ।
গ্রামবসী জানান তারুণ্যোর আলো সেবা সংঘ আমাদের গ্রামের আলো ফোটানোর জন্য যে ভাবে কাজ করে যাচ্ছে তা সত্যি ই প্রশংসার দাবীদার। আমরা সংগঠন ও সংগঠনের সকলের জন্য সর্বাঙ্গীন মংগল কামনা করছি।