, || - ||

কবির বিন আনোয়ার মন্ত্রিপরিষদের সচিব হওয়ায় এলাকায় মি‌স্টি বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

কবির বিন আনোয়ার মন্ত্রিপরিষদের সচিব হওয়ায় এলাকা জু‌রে মি‌স্টি বিতরণ করেছে ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার। র‌বিবার ১১ ডি‌সেম্বর এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানার প‌রে সিরাজগঞ্জ শহীদ শেখ রাসেল শিশু পার্কে সন্ধায় মি‌ষ্টি বিতারন ক‌রেন। উ‌ল্লেখ‌্য মন্ত্রী পরিষদের সচিবের দায়িত্ব দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন খন্দকার আনোয়ারুল ইসলাম। কবির বিন আনোয়ার তাঁর স্থলাভিষিক্ত হলেন।

ক্যারিয়ার সিভিল সার্জেন্ট কবির বিন আনোয়ার বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৭ম ব্যাচের একজন কর্মকর্তা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান থেকে এমএ পাস করে পরবর্তীতে এলএলবি ডিগ্রি অর্জন করেন কবির বিন আনোয়ার। তিনি ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। দীর্ঘ পেশাগত জীবনে একাধারে মাঠ প্রশাসন ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

২০১৮ সাল থেকে এ পর্যন্ত তিনি সরকারের সিনিয়র সচিব হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) নাজমুল আহসানকে পদোন্নতি দিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এসময় মিষ্টি বিতরণ কালে উপস্থিত ছিলেন, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম মুন্সী, ১২ ওয়ার্ড নং আওয়ামী লীগের সভাপতি মোঃ আদনান মুক্তা, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম বাবু, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম শেখ, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাসেত ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, ৩ নং ওয়ার্ডের এ কে আজাদ লিখন ৪ নং ওয়ার্ডের আশরাফুল আলম ঝন্টু ৫ নং ওয়ার্ডের আব্দুল করিম মুন্সী ৮ নং ওয়ার্ডের আফসার আলী ৮ নং ওয়ার্ডের মুহাম্মদ মাহবুবুল আলম ৯ নং ওয়ার্ডের আব্দুল হালিম শেখ ১০ নং ওয়ার্ডের শাজাহান আলী শামীম, ১২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ১৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বেলাল হোসেন. ১৪ নং ওয়ার্ডের মোহাম্মদ আনিসুর রহমান সহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতাকরীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us: