কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় চত্বরে আজ বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। স্কুল পরিচালনা কমিটর সভাপতি আব্দুল মজিদ বাবুলের সভাপতিত্বে্ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক।
বিশেষ অতিথি ছিলেন বটতৈল ইউনিয়নের চেয়ারম্যান এম এ মোমিন মন্ডল, বটতৈল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মফিজ।
স্বাগত বক্তব্য রাখেন, কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার তারিক হোসেন,।
বক্তব্য অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের ২০১৯ সালের এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ এ প্লাস ও জে এস সি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত আশরাফ জাহান তৃষ্ণা, সালমা আক্তার, খন্দকার লবিবা ইশরাত, তসলিমা জাহান ইতি, তসলিমা খাতুন, এস এম জান্নাতুল ফেরদৌস নূপুর, শিউলি আক্তার মুক্তা, আরফিন আক্তার মিম, শাপলা খাতুন, শাকিব হোসেন ও মো মিজান এবং জে এস সি পরীক্ষায় উত্তীর্ণ এ প্লাস প্রাপ্ত সরাইয়া খাতুন, জান্নাতুল মাওয়া, সাগর হোসেন, জীবন হোসেন, রেজওয়ান আহম্মেদ, সিরাতুল হক শুভ, মাশরাফি বিন ভর্তুকির হাতে পুরস্কার তুলে দেন।
পরে ছাত্র- ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক গিয়াস উদ্দিন।