, || - ||

কমিউনিটি করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দের সাথে ভৃমিকা বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।
কোভিড ১৯ মোকাবেলায় কমিটির সম্পকৃক্তকরণ ও কমিউনিটি ক্লিনিক কার্যক্রম জোরদারকণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ার ধুনটে  বুধবার (৩ ফেব্রুয়ারি)  সকাল ১০টায় ধুনট ব্রাক অফিস হলরুমে    ধুনট সরকারি  বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর মোঃ ডঃ আবুল ফজলের সভাপতিত্বে এক আলোচনা সভায়  অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা হাসপাতালের ফ্যামিলি প্লান এর কর্মকর্তা আ.ক.ম সানাউল মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট ব্রাক কোভিড ১৯ এর এরিয়া ম্যানেজার মোঃ কামরুজ্জামান, ধুনট ব্রাক মাঠ সংগঠনের  জয় কুমার সরকার, এসময় উপস্থিত ছিলেন ভরণ শাহি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মোঃ ওয়াজেদুর রহমান বাবুল, সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম, নিমগাছি ইউনিয়নের ধামাচামা কমিউনিটি ক্লিনিক এর সদস্য মোছাঃ আরজিনা খাতুন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Please follow and like us: