কুমিল্লার চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেন চট্টগ্রাম রেঞ্জের কমিউনিটি পুলিশিংয়ের শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন। সোমবার রেঞ্জের ডিসেম্বর মাসের অপরাধ ও বিবিধ বিষয়ক রেঞ্জ রেঞ্জ সম্মেলনে তাকে এ পুরস্কার হাতে তুলে দেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি অপারেশনস্ এন্ড ক্রাইম মোহাম্মদ আবুল ফয়েজ, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) সহ রেঞ্জের ১১ জেলার পুলিশ সুপারবৃন্দ।
Please follow and like us: